মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

চিতলমারীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমে সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল সপ্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমূখ। এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা থেকে নির্দেশনা পেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন