শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মাস্ক না থাকায় ফ‌কিরহা‌টে ১১ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে মাস্ক না থাকায় ১১জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে ফকিহাট সদর বাজার ও কাঠালতলা মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাস্ক না থাকায় ৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর রহমান তাদেরকে জরিমানা করেন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন শীব পদ সাহা, অলিয়ার রহমান, নিরঞ্জন সাহা, বলরাম কর্মকার ও প্রকাশ পাল।

অপরদিকে, এদিন দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা ফলতিতা বাজারে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ৬ জন ডিপো মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেন। মাস্ক না থাকায় এবং প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় তাদের-কে এই জরিমানা প্রদান করা হয়েছে। এরা হলেন সন্দীপ বিশ্বাস, অসিম বালা, সরদার আবুল কালাম, ভজন সমাদ্দার, রাজিব সরকার ও গৌতম সরকার।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন