মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান অপহরণ, খুলনা গোয়েন্দা পুলিশের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি তাকে রূপসা এলাকার দুস্কৃতিকারীরা অপহরণ করেছিল।

তবে মনি মল্লিকের দাবি এটা অপহরণ নয়, তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় মোঃ মনি মল্লিক বলছেন, “চারজনের একটি দল রূপসা এলাকা থেকে তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পরে যেয়ে বেশ আঘাত পেয়েছি।”

তিনি আরও বলেন, “এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল”।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন