শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

চিতলমারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ মোঃ সুমন শেখ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে চিতলমারী বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লিমিটেড) অফিস চত্বরের একটি বাবলা গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন শেখ খুলনার সোনাডাঙ্গা থানার বাদলবাড়ি রোডের গোলাম রসুলের ছেলে। সে চিতলমারী রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত রোলারের হেলপার ছিল।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক মৃতের পরিচয় নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে বিটিসিএল অফিস চত্বরের বাবলা গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন