মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

কচুয়ায় করোনা থেকে রক্ষায় করনীয় বিষয়ে মতবিনিময়

কচুয়া প্রতিনিধি

করোনা সংক্রমণ থেকে রক্ষায় করনীয় বিষয়ে সচেতনতার লক্ষে কচুয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কচুয়া বাজারে সদর ইউনিয়ন পরিষদ ও কচুয়া বাজার বনিক সমিতির যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনু্িঠত হয়।

কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা.মনিশংকর পাইক,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, বনিক সমিতির সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সুমন। মতবিনিময় সভায় কচুয়া বাজারের সকল ব্যাবসায়ী অংশ নেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন