মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

কচুয়ায় এডিপি প্রকল্প বাছাই সংক্রান্ত মতবিনিময়

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় এডিপি প্রকল্প বাছাই সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ, আ.লীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কোতয়াল আলতাফ হোসেনসহ ইউপি সদস্য-সদস্যা, ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন