শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

বাগেরহাটে জামায়েতের দোয়া অনুষ্ঠান শেষে দুর্বৃত্তের হামলায় আহত ১৫

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার বিকেল ৬ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, বৈষম্য বিরোধী সকল শহীদ ও বন্যা কবলিত নিহতের স্মরণে দোয়া অনুষ্ঠান শেষে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে রাত ৯ টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করেন মোড়েলগঞ্জ উপজেলা জামায়েত আমীর মাওলানা শাহাদাৎ হোসেন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, জামায়েত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন