শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মহানবী (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল

অভয়নগর প্রতিনিধি

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অভয়নগরের প্রেমবাগ চেঙ্গুটিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছর নামায বাদ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে উপজেলার কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি যশোর খুলনা মহাসড়ক প্রদিক্ষণ শেষে চেঙ্গুটিয়া বাজারে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চেঙ্গুটিয়া বাজার কাঁচা বাজার মসজিদের ইমাম হাফেজ মুহা. নাজমুল ইসলাম, শিক্ষক আঃ সাত্তার, মাহমুদ লস্কার, আলতাফ হোসেন, এস এম মঈন উদ্দিন, এম আর কম্পিউটারের পরিচালক মিজানুর রহমান, মারুফ হোসেনসহ প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ। প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্সের পন্য বর্জন করার আহ্বান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন