বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোল্লাহাটে টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের একটি বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ।

আটক আশিকুর রহমান বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুলখোলা গ্রামের বাদশার ছেলে।

বাগেরহাটের মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, মেসার্স সিকদার এন্টারপ্রাইজ এর ডিলার শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবির তেল উত্তোলন করে। পরে গোপনে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে চুলখোলা গ্রামের চায়ের দোকানদার আশিকুর রহমানের বাড়িতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

আটক আশিকুর রহমান পুলিশকে জানায়, তার বাড়িতে রাখা মজুদ করা তেল দুইদিন পর শিকদার সাবরাজ নিয়ে যাবে।

ওসি আরও জানায়, বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধারসহ আটক আশিকুর রহমান ও ডিলার সিকদার সাবরাজসহ আরও অজ্ঞাত ৪-৫ নামে আসামি করে মোল্লাহাট থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক আশিকুর রহমানকে এদিন বিকেলে বাগেরহাট আদালতে পাঠোনো হয়েছে। এছাড়া এঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন