মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

চিতলমারীতে সিদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে জখম

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সিদ কেটে ঘরে ঢুকে মোঃ ইলিয়াস শেখ (৫৮) নামে এক বৃদ্ধকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার উমাজুড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোঃ ইলিয়াস শেখ ওই এলাকার মৃত এনছান উদ্দিন শেখের ছেলে। রাতেই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোঃ ইলিয়াস শেখের স্ত্রী শাহানা পারভিন বলেন, স্থানীয় প্রতিপক্ষের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, খবর পেয়ে আমি নিজেই ওই বৃদ্ধকে হাসপাতালে দেখতে গেছি। আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন