বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

চিতলমারীতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ সুমি আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদর বাজারের ওয়াপদা বেড়িবাধ বস্তি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুমি আক্তার ওই এলাকার মোঃ হালিম শেখের মেয়ে। ময়না তদন্তের জন্য মৃতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।

মৃতের ভাই মোঃ ইমরান শেখ জানান, শনিবার রাত ১০ টার দিকে তার বোন সুমি আক্তার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে দেখেন তার বোন ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অস্থায় সিলিং ফ্যানের সংগে ঝুলে আছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে। মৃত্যুর আসল কারণ উদঘাটনের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন