বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নয়ন দে (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুত্বর হয় নয়ন দে। পরে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধিন অবস্থায় বিকেলে নয়নের মৃত্যু হয়। নয়নের সাথে থাকা সবুজ হোসেন গুরুত্বর আহত হয়েছেন।

নিহত নয়ন দে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের

গৌতম দে’র ছেলে। সে একটি বাস কাউন্টারে কর্মরত ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নয়ন দে ও সবুজ হোসেন খুলনা থেকে মরটসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। লখপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক নয়নের মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুত্বর আহত হন।

দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে। চিকিৎসাধিন অবস্থায়  নয়ন দে মারা যায়।  ট্রাকের চালক ও সহযোগি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে । আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন