শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

বাগেরহাটের নসিমন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে মনি সরদার (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ী নছিমন থেকে ছিটকে পড়ে নিহত হয়েছে। বুধবার দুপুরে(২৬ জুলাই) বাগেরহাট শহরের মুনিগঞ্জ বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনি সরদার বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের তৈয়ব আলী ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কেএম আজিজুল ইসলাম বলেন, ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মনি সরদার এলাকা থেকে আগাছা কাঠ নিয়ে শহরের কাঠগোলায় বিক্রি করে বাড়ি ফেরার পথে মুণিগঞ্জ বটতলা এলাকায় ভাঙ্গা জায়গা থেকে যাওয়ার সময় নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসধীন অবস্থায় মনি সরদার নিহত হয়।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন