বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মোরেলগঞ্জে জমি বিরোধের জেরে নারীসহ আহত ৩

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের শিকার হয়েছেন নারীসহ ৩ জন। মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, বাশবাড়িয়া গ্রামের সালাউদ্দিন শিকদার (৩৮), তার স্ত্রী তাছলিমা খানম(৩২), চাচাতো বোন রুবিনা খানম(৩৬)। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ মারপিটের ঘটনা ঘটে। মোফাজ্জেল শিকদার ও তার লোকজন বড় ভাই সরোয়ার শিকদারের ছেলে সালাউদ্দিন, তার স্ত্রী তাছলিমা খানম, চাচাতো বোন রুবিনা খানমসহ কয়েকজনকে মারপিট করে।

হাসপাতালে চিকিৎসাধীন সালাউদ্দিন শিকদার বলেন, তার চাচা মোফাজ্জেল শিকদার অংশ হিসেবে যা দাদার পৈত্রিক জমি পাবেন তার চেয়ে বেশি জমি দখল করে আছে। এ বিষয় নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে চাচা ও তার লোকজন আমাদের ওপর হামলা করে। এই হামলার ঘটনা আড়াল করার জন্য বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মিথ্যা অভিযোগ করেন চাচা মোফাজ্জেল শিকদার।

অপরদিকে পাল্টা মারপিটের অভিযোগ তুলে মোফাজ্জেল শিকদার বলেন, ‘সরোয়ার ও তার লোকজন অন্যায়ভাবে আমার স্ত্রী নাজমা বেগমকে (৪৫) মারপিট করেছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন