শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

বাগেরহাটে গৃহবধূ ধর্ষণের শিকার, মামলা দায়ের

 নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের চুলকাঠিতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শনিবার (২০ মে) রাতে ২ জনকে আসামী করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন ও ঘটনায় জড়িত এক দালাল গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগ উঠেছে, পুলিশ তদন্তকেন্দ্রে ধর্ষণকারীকে আটকের পর বিশেষ সুবিধার বিনিময়ে তিরষ্কার করে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে এক পুলিশ ইন্সেপেক্টরকে প্রত্যাহার করা হয়।

 

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন