শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের অভিযোগে ২ জেল আটক

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের খালে কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের অভিযোগে ২ জেলেকে আটক করেছে বন রক্ষীরা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এই তথ্য জানিয়ে বলেন, শুক্রবার (১৯ মে) বিকেলে সুন্দরবন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে বন রক্ষকীরা।

আটককৃতরা হলেন, খুলনার কয়রা এলাকার আবুল মোড়ল (৪২) এবং মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মোঃ নুরুল গাজী (৫২)।

এসিএফ রানা দেব বলেন, শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী টহল ফাড়ি এলাকায় ঝাপসী খালের আগায় কীটনাশক ছিটিয়ে তারা মাছ শিকার করছিলো। এসময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বন রক্ষকীরা তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকে ২ কীটনাশকের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে খুলনা জেল হাজতে প্রেরণ করাহয় বলে তিনি আরও জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন