শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

মোংলায় নছিমন চাপায় প্রাণ গেল শিশুর

মোংলা প্রতিনিধি

মোংলায় নছিমনের নিচে চাপা পড়ে রহমান বিশ্বাস (৩) নামের একশিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে মোংলা পৌর শহরের হাজ্বী বাহার উদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকালে মোংলা পৌর শহরের মাদ্রাসা (আনসার ক্লাব) রোডের শাহিন বিশ্বাসের ছেলে রহমান বিশ্বাস তার ফুফুর বিয়ের জন্য কেনা গরু নিয়ে খেলা শেষে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নছিমনের নিচে চাপা পড়ে আহত হয়। পরে নছিমন চালক ও স্থানীয়রা শিশুটিকে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে খুলনা যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। যদি তারা অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন