শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

গৃহবধূর কান ছিড়ে অলংকার লুট 

রামপাল প্রতিনিধি

রামপালে তুচ্ছ ঘটনায় গৃহবধূর কানের দুল ছিড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ বীথিকা বালা (৪৫) কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বড় নবাবপুর গ্রামের রমেশ বালার স্ত্রী বীথিকা বালার সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী ইব্রাহিম ও তার স্ত্রীর সাথে সোমবার (১৫ মে) সকল ৯ টায় ধান নাড়া নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখেন এবং মারপিট করে আহত করেন।

এক পর্যায়ে ইব্রাহিম ওই গৃহবধূর কানের দুল ছিড়ে নেয়। এতে সে গুরুতর আহত হন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, ধান নাড়া কে কেন্দ্র করে বিরোধ বাধে। আহত বীথির স্বামীসহ কয়েকজন ইব্রাহিমকেও আঘাত করে আহত করেছে। অভিযোগ পাওয়া গেলে ফয়লাহাট ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন