বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২
ভ্রম্যমাণ আদালতের অভিযানে গাজাসহ আটক

মোরেলগঞ্জের কথিত ছাত্রলীগ নেতার ৩ মাসের কারাদণ্ড

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে গাজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। কথিত ওই ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম উপজেলার সানকিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা তাকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতেরে মাধ্যমে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান।

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক বলেন, সাইফুল কখনোই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলনা, এখনো নেই। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন