বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ফকিরহাটে ত্রিমুখী সংঘর্ষে আহত আরও এক ব্যক্তির মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তি হলেন ভ্যান চালক আবুল কালাম।

শনিবার সন্ধ্যায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নিহতের পরিবার।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮ টায় সাইকেল আরোহী ও ভ্যান উপজেলার ফলতিতা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন (রবি এক্সপ্রেস) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে আরোহীকে চাপা দেয় এবং এর পর ধাক্কা খায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে। এতে বাইসাইকেল আরোহী শাজাহান মোল্লা, ভ্যানচালক আবুল কালাম গুরুতর আহত হয়। ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক আবুল কালাম গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে ইজিবাইক চালক শাহজাহান মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সবুজ শেখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন