রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

মোরেলগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মায়ের জেল

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় লাবনী বেগম(৪০) নামে এক গৃহিনীকে(কনের মা) এক মাসের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান শনিবার বিকেল ৫টার দিকে জিলবুনিয়া গ্রামের বিদেশ ফেরত শহিদুল ইসলাম মোল্লার স্ত্রীকে করাদন্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নির্বাহী কর্মকর্তা জানান, ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা বিকেলে ওই বাড়িতে যান।

এসময় কনের পিতা ও বর পক্ষের সকলে পালিয়ে যায়। কনের মা লাবনী বেগম প্রকাশ্যে মেয়ের বাল্যবিয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে কারাদন্ড দেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন