বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৬

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মারপিট করে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার হওয়া ব্যবসায়ীর হলেন, নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দিপক কর্মকার। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

দিপক কর্মকার বলেন, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তকে মারপিট করতে থাকে। তারা ব্যবসায়ীর সাথে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরৎ পেলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যাগ তিনি ফেরৎ পাননি’। স্থানীয়দের সাহয়তায় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন