রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

মোংলায় পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলায় পানিতে পরে শাহিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপরে নিজ বাড়ির পুকরে পড়ে তার মৃত্যু হয়েছে। শাহিদা বেগম মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহাজালাল পারার সেলিম মোল্লার স্ত্রী।

শাহিদার বাবা হাবিব হাওলাদার জানান তার মেয়ে শারিরীক ভাবে অসুস্থ্য ছিল, ডায়বেটিস, উচ্চরক্তচাপসহ সে চোখে কম দেখতো বাড়িতে তার মেয়ে শাহিদা এবং নাতনী থাকতো। ওই সময় তার নাতনী বাড়িতে না থাকায় দুপুরে সে খাওয়া দাওয়া করে থালা বাসন পরিস্কার করতে গেলে পুকুরে পরে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্তায় দেখতে পেয়ে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্তা গ্রহন করা হবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট /ওয়াসিম আরমান/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন