রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

ফকিরহাটে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট আট্টাকী মেগনিশতলা নামক স্থানে বাসের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩০) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সাথে থাকা অপর মটরসাইকেল আরোহী মিলন শেখ (৩২) আহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ গোপালগঞ্জ এলাকার মুনসুর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (০৮ জুলাই) বিকেল ৫টাার দিকে খুলনা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুই মটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে আবুল কালাম আজদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত মিলন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইয়য়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটির
চালক পালিয়ে গেছে। হতাহতরা গোপালগঞ্জ থেকে মটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন