রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

মোংলা থানা ভবন থেকে তক্ষক উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলা থানা ভবন থেকে একটি তক্ষক উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ সদস্যরা।

থানা সুত্রে জানা যায়, বুধবার (২২ জুন) আনুমানিক রাত ২ টার দিকে মোংলা থানা ভবনের ৫ম তলায় পুলিশ পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস,(মোংলা সার্কেল অফিস) শয়ন কক্ষে পরনের কোর্টে হঠাৎ তক্ষকটি দেখতে পেয়ে চিৎকার করে তাড়া করলে রুমের বাহিরে চলে যায়।

পরবর্তীতে মোংলা থানা পুলিশের কয়েকজন সদস্য মিলে তক্ষকটি উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে করমজল বন্য প্রানী সংরক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির’র কাছে তক্ষতটি হস্তান্তর করা হয় বলে জানান মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন