শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

মোরেলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

মো‌রেলগঞ্জ প্রতি‌নি‌ধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে গাছ কাটতে গিয়ে কাটা গাছের আঘাতে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে পশ্চিম গুলিশাখালী ।

জানাগেছে, ঘটনার দিন বুধবার সকালে ওই গ্রমের ধলু গাজীর বাড়িতে দিন মজুরের কাজ করতে যান মো. আবু গাজী (৫৫), বেল্লাল হাওলাদার (৩৯), মো. দুলাল হাওলাদার (৫০) ও নাসির হাওলাদার (৫২) । দুপুরের দিকে তারা ধলু গাজীর একটি নারিকেল গাছ কেটে রাস্তায় নিয়ে আসেন। গাছটি রাস্তার পাশে ফেলামাত্র গাছটি ছিটকে মো. আবু গাজীর মুখমন্ডলে আঘাত লাগে। এতে আবু গাজীর মুখমন্ডল থেতলে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠিয়েছে। থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন