রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

চুলকাঠিতে ২২২ বস্তা চাল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট ও চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের মক্কা অটো রাইস মিলস এর গোডাউন হতে সরকারি বস্তায় রাখা ২২২বস্তা চাউল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারি কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই চাল জব্দের আদেশ দেন।

এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন চাল ব্যবসা পরিচালনা করার অপরাধে মিল মালিক মোহাম্মাদ আলীর জামাতা ও মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ চালগুলো জেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এছাড়া চালের মূল মালিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সরকারী ডিলার মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দিয়েছে এই আদালত।

এর আগেও সরকারী চাল আবৈধ ভাবে সংরক্ষণের অপরাধে আটক হয়েছিলেন মোস্তাফিজুর রহমান।

অভিযানের সময় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক এম.এম তাহসিনুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার মারজানা আক্তার বলেন, সরকারি বস্তায় চাল ভরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মক্কা অটো রাইস মিলস এর গোডাউনে মজুদ করা হয়েছিল। চালগুলো জেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এছাড়া মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন