বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

মোরেলগঞ্জে প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৭ পিচ সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

শনিবার বেলা ২টার দিকে গুলিশাখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করেন। বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে পৌছানো মাত্রই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন।

কাঠ সম্পর্কে তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা জানান, ৮-৯ মাস পূর্বে নিষিদ্ধ ওই সুন্দরী কাঠগুলো ওই বাড়ির পুকুরে ডুবিয়ে রাখা হয়েছে।

এ সম্পর্কে গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোগন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরে ৭ পিচ সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো কাটার কারণে বনবিভাগের পরিবেশগত অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন