শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে শরণখোলার রাজাপুর গ্রাম থেকে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা হরিণটিকে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করে।

স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে দুটি হিরণ লোকালয়ে এসেছিল। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে ফিরে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর বলেন, দুপুরে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এসময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে।

স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর জানান, তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণটি রাজাপুর বাজারের কাছে চলে যায়। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছাড়া হয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দুই বছর হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন