বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোংলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের বাড়ী খুলনায়।

নিহত যুবকের নাম রাজন (৩৫) ও গুরুতর আহত যুবকের নাম আঃ রাসেল (৩০)। তারা দুজনেই খুলনা করিমনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলে এ সংর্ঘের ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন মারা যান। এ সময় গুরুতর আহত হয় রাজনের সাথে থাকা আরোহী রাসেল। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মোংলা বন্দর হাসপাতালের ডাঃ গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। হাসপাতালে তার মরদেহ আনা হয়। আর গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে।

মোংলা থানার এসআই জ্যোতির্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও ড্রাইভার পালিয়ে যান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন