বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোংলায় শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

মোংলা প্রতিনিধি

কনকনে শীতে চরম বিপাকে পড়ছে মোংলা উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার।

রবিবার (২ জানুয়ারি) রাতে মোংলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় লোকদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় মোংলার কলেজ মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন