বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে আ.লীগের বিজয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্দেগ্যে এ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে শোভা যাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত পদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকি, শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোন মৌলবাদী ও পাক বাহিনীর দোসরদের ঠাই হবে না। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান তারা এখনও সাবধান হয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন