বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

রামপালে ইউপি নির্বাচন : পুলিশের সাথে তর্ক করায় বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতি‌বেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্যের সাথে তর্ক বিতর্ক করায় মিজানুর রহমান ওরফে বোমারু মিজান (৪৭) ও তার ছেলে তুফান (৩০) কে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে রাজনগর ইউনিয়নের কালেখারবেড় ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে এদের আটক করা হয়। আটক বাবা ছেলেকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক মিজানুর রহমান ওরফে বোমারু মিজান কালেখারবের এলাকার হাবি মাতুব্বরের ছেলে। তুফান বোমারু মিজানের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, পুলিশের সাথে তর্ক করা এবং নির্বাচনী ভাবমূর্তি ক্ষুন্ন করার শঙ্কায় দুই জনকে আটক করা হয়েছে। আটক দুইজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচন শেষ হলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন