বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোংলায় ইমাম, পুরোহিত ধর্মযাজকের র‍্যালী

মোংলা প্রতিনিধি

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শ্লোগানে মোংলায় সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রাখতে কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মূল ফটকে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠিত র‍্যালি ও সম্প্রীতি বন্ধনে উপস্থিত ছিলেন, ইমাম, পুরোহিত, পালক পুরোহিত, ধর্ম যাজক, পুলিশ ও জনপ্রতিনিধিরা।

এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা ইমাম পরিষদের নেতা মাওলানা আব্দুর রহমান , উপজেলা পুজা উৎযাপন কমিটির নেতা পিজুস কান্তি মজুমদার ও পালক পুরোহিত সঞ্চয় কান্তি।

এসময় বক্তারা সাম্প্রায়িক সম্প্রীতি যাতে নষ্ট না এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন