বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইজিবাইক চালকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। পরে দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই শিক্ষার্থীকে স্কুলের সামনে কথা বলার চেষ্টার সময় শিক্ষার্থী ও কিছু অভিভাবকরা আব্দুল কাদেরকে আটক করে।

বেশকিছুদিন ধরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করত আব্দুল কাদের। বিষয়টি আব্দুল কাদেরের পরিবারকে জানানো হলেও কোন সুরহা হয়নি।

দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে যাওয়া আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন। তিনি সবার সামনে এই অপরাধ শিকারও করেছেন। তাই দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন