বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ ৩ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি.(ওজোপাডিকো)এর বাগেরহাট পৌরসভা এলাকার গ্রাহকদের প্রি-পেমেন্ট মিটারে আগামী তিন দিন রিচার্জ বন্ধ থাকবে। পহেলা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এসব মিটারে রিচার্জ করা যাবে না।

বাগেরহাট পৌরসভা এলাকার সাড়ে ১৭ হাজার গ্রাহককে বন্ধের নির্ধারিত সময়ের পূর্বে পর্যাপ্ত রিচার্জ করার অনুরোধ জানিয়েছেন ওজোপাডিকো, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার।

তিনি বলেন, জরুরীভাবে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের কাজ চলছে। এই কারণে পহেলা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওজোপাডিকো, বাগেরহাটের আওতাধীন সকল প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ বন্ধ থাকবে। এই সময়ে কোন মিটারে রিচার্জ করা যাবে না।

এ জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন