বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোড়েলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধু রেশমা বেগম (৩০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গৃহবধূর সুরতহাল শেষে দাফন দেয়া হয়েছে। খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের গ্রিক প্রবাসী শামীম কাজীর স্ত্রী রেশমা বেগম।

জানা গেছে, রেশমা বেগম মঙ্গলবার দুই মেয়ে রাইসা (৯) ও ইলমা (৪) কে মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে দুপুরের খাবার খাওয়ানোর পর রান্না ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়। প্রচন্ড ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার জানান, ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজায় বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন