শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

ফকিরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সিংগাতি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে ফুটবল প্রতিকের সমর্থক শেখ জাহাঙ্গীর হোসেন (৫০) প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়েছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিংগাতি মোড়ে আক্তারের চায়ের দোকানে বসেছিলেন শেখ জাহাঙ্গীর হোসেন। এমন সময় পিছন থেকে থেকে ৪-৫ জন ব্যক্তি দেশী অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় জাহাঙ্গীরকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

খবর পেয়ে ইউপি সদস্য শেখ মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান এবং আহত শেখ জাহাঙ্গীর হোসেনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এবং তিনি সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুকে হামলার ঘটনার বিষয়ে অবগত করেন।

হামলার ঘটনায় জরিত মিজান শেখ ও শাহ আলম এর নাম জানা গেছে অন্য ৩ জনকে চেনা যায়নি বলেও জানায় পরিবারের সদস্যরা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন