বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির সদস্য আটক

নিজস্বপ্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে ছিনতাইয়ের সময় মো : হালিম (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার শহরের দশানী সেলিম হাওলাদারের ফ্লেক্সিলোডের দোকানের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ হালিমকে হেফাজতে নেয়।

আটক মো : হালিম বাগেরহাট জেলার মোংলা উপজেলার নারকেলতলা মৃত আবুল হোসেনের ছেলে। সে সক্রীয় অজ্ঞান পার্টির সদস্য।

স্থানীয় আব্দুর রশীদ বলেন, চেতনা নাশক স্প্রে করে এক নারীর টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় হালিমকে আমরা হাতেনাতে আটক করি। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা হালিমকে আটক করেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, অজ্ঞান করে ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা হালিম নামের এক ব্যক্তিকে আটক করে রাখে। পরে খবর পেয়ে হালিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন