বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

এসময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সহ-সভাপতি মনোয়ারা কাদের, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার ইভা, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, মহিলা দল নেত্রী রাফেজা বেগম, আয়শা বেগম প্রমুখ।

পরে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন