বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে খুলনায় ছাত্র-জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে অবস্থান নেন তারা।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে দাবী করেন আন্দোলনকারীরা। জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও হামলাকারী পুলিশের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা।

মিরাজ নামের একজন আন্দোলনকারী বলেন, দুই মাস হয়ে গেল হাদি হত্যার বিচার ইন্টেরিম করতে পারল না। অথচ পুলিশ আমাদের ভাইদের উপর হামলা করে যাচ্ছে। এ দেশে বিচার চাওয়া কি অপরাধ। সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে বলে জানান তিনি।

খুলনা গেজেট / এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন