বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

পূর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির তালতলা খালের পার্শ্ববর্তী বনাঞ্চলে বিশেষ অভিযানে আনুমানিক ৪০০ ফুট দীর্ঘ হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বন বিভাগের স্মার্ট টহল টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন স্মার্ট টিম লিডার দ্বীলিপ মজুমদার। তিনি জানান, টহলকালে অরণ্যের গভীরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ফাঁদগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় শিকারিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। হরিণসহ যে কোনো বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ সর্বোচ্চ তৎপর রয়েছে।’

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন