বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তার সহ আটক ৪

রামপাল প্রতিনিধি

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চার জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪০), কালেখারবেড় গ্রামের বজলুর শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম শেখের ছেলে নাকির শেখ (২৩) ও বর্ণি গ্রামের মালেক মোল্লার ছেলে খান জাহান মোল্লা (২৮)।

পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশ। ওই সময় সন্দেহ ভাজন বেশ কয়েকজন পালিয়ে যায়।

এরপর মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৩০ আগষ্ট) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন