কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মধুমিতা বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু মধুমিতা বিশ্বাস সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের তিলক বিশ্বাসের মেয়ে।

মৃতের মামা মাধব পাল জানান, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে প্রায় ১ বছর যাবত তার বোন মাধবী পাল একমাত্র মেয়ে মধুমিতাকে নিয়ে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মধুমিতা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সাড়ে ১২ টার দিকে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন