মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

লোহাগড়ায় একই রাতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় একই রাতে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত হয়েছে । এ ঘটনায় লোহাগড়া থানায় পৃথক পৃথক মামলা ও সাধারণ ডাইরি করা হয়েছে ।

অভিযোগ সুত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর গভীর রাতে নবগংগা ডিগ্রি কলেজ, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় ও সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। নবগংগা ডিগ্রি কলেজে ১ লাখ ৪০ হাজার টাকা ও কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ পাওয়া যায় নাই।

তবে ওই বিদ্যালয়ে চুরি হয়েছে প্রধান শিক্ষক স্বীকার করেছেন এবং খুবশ্রীঘ্রই থানায় অভিযোগ দিবেন বলে জানান।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন