মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

পাইকগাছা প্রধিনিধি

পাইকগাছা উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নীপিড়নের অভিযোগে রহমতুল্লাহ মোল্লা নামে এক শিক্ষককে আটক করেছে  পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের ঐ শিশু স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্রী।

মামলার বাদী জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করার সুবাধে তাদের মেয়ে নানীর বাড়িতে থেকে পড়া-লেখা করে।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সে মাদ্রাসায় যায়।  ঘটনার দিন মাদরাসা ছুটির পর দুপুর ১২ টার দিকে অপর এক ছাত্রীর মাধ্যমে হুজুর  ব্যবহৃত থালা-বাসন পরিস্কারের কথা বলে তকে ঘরে ডেকে নেয়। পরে শিক্ষক ঘরের দরজা বন্ধ করে দেয়। কথোপকথনের সময় হুজুর তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিতে থাকে এবং যৌন নীপিড়নের চেষ্টা চালয়।  এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে  নানীকে বিষয়টি খুলে বলে।

এ ঘটনার প্রাথমিক সত্যতার কথা জানিয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানী  বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় একটি মামলা করেছেন, যার নং-২। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন