শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

শরণখোলায় পানিবন্দিদের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলায় অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়া অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। বুধবার দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের কাছে তিন লাখ টাকার চেক হস্থান্তর করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনার আঞ্চলিক প্রধান সাব্বির আহম্মেদ খান।

অনুদান প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, ব্যবসায়ী জামাল তালুকদার।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুদানের টাকা দিয়ে উপজেলার চারটি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়া ও করোনাকালিন অসহায় দরিদ্র পরিবারে শুকনা খাবার, পানি বিশুদ্ধ করন ট্যাবলয়েট ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন