শেষ ষোলয় মিশরকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শেষ ৩২-এ রোমাঞ্চকর এক ম্যাচে কেপ ভার্দেকে বিদায় করেছে আর্জেন্টিনা। ৩-২ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ ষোলোয়।

তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে আছে মোহামেদ সালাহর মিশর। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর আছে সেই ম্যাচে। রাতের শুরুর দিকেই দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ।

লিওনেল মেসি আর মোহামেদ সালাহর এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা ও মিশরের এই লড়াই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন