শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

নিউজিল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ ছিল বেলজিয়ামের বাঁচা-মরার লড়াই। সেই লড়াই ভালোভাবেই উতরে গেছে দলটি। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট নিশ্চিত করেছে বেলজিয়াম।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠে বেলজিয়ামের আধিপত্য ছিল চোখে পড়ার মতো।দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু বেলজিয়ামের আক্রমণের সামনে টিকতে পারেনি কিউইরা। একের পর এক গোল করতে থাকে বেলজিয়াম। খেলার শেষ দিকে এসে নিউজিল্যান্ডের এলিজা জাস্ট একটি গোল শোধ করেন। এতে ব্যক্তিগতভাবে নিজের দারুণ একটা টুর্নামেন্টের ইতি টানেন তিনি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকুএক গোল ও এক অ্যাসিস্ট করেন। নির্ধারিত সময় শেষে স্কোর দাঁড়ায় ৫-১। জি গ্রুপের শীর্ষ দল হিসেবেই রাউন্ড অব ৩২-এ পা রাখে বেলজিয়াম। আর গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন