খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং ক্রীড়া সংগঠন মোস্তফা আলমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপপরিচালক জেলা সমাজ সেবা কানিজ মোস্তফা, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান এবং স্থানীয় ক্রীড়াবিদ শেখ সাইফউদ্দিন আহমেদ হিমু।
এতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উলিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে খুলনা জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
খুলনা গেজেট/এমএম

